সাঈদ তারেক
ঝেড়ে কাশছেন না কেউই।
এইযে আজ তত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে এত বাহাস বিতর্ক- আসল কথাটা কেউ খোলাখুলি বলছেন না। ব্যপার তো একটাই, পরের টার্মে সরকার চালাবে কে, আওয়ামী লীগ না বিএনপি। ভাষার মাইরপ্যাচ বা আঁতলামি করে পক্ষে বিপক্ষে শুধু যুক্তিই তুলে ধরা হচ্ছে কিন্তু মুখ ফুটে কেউ বলছেন না তত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে কে সরকারে থাকবে কে বিরোধী কাতারে গিয়ে দাঁড়াবে।
আমি ঘোরপ্যাচ কম বুঝি, যা বলি সোজা সাপটা।
‘গোস্বার ভাত বিলাই’ দিয়ে খাওয়াবেন না, ‘ম্যাংগো গানিব্যাগ’ দুই-ই যাবে!
- Monday, 14 May 2012 13:19
ষড়যন্ত্রের ফাঁদ নয়, দূর্ভেদ্য গণ-ঐক্যই জাতির মর্যাদা সম্ভ্রম স্বাধীনতা সার্বভৌমতের রক্ষাকবচ
- Monday, 07 May 2012 20:06
সাঈদ তারেক
আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিক ব্যবসায়ী সুশীল-সমাজ মিডিয়ার দাসসূলভ মনোবৃত্তির উন্মত্ততা দেখে মাঝে মাঝে লজ্জায় অধ:বদোন হতে হয়! বুঝলাম বাপদাদা চৌদ্দ পুরুষ মোঘলের গোলামী বৃটিশের গোলামী সর্বশেষ পাকিস্তানীদের গোলামী করে এসেছেন। কিন্তু দেশটা তো ’৭১-এ স্বাধীন হয়েছে। এত দিনেও মন মাননিসকতা আচার আচড়ন থেকে গোলামীর খাছলতটা যাবে না! এক অদ্ভূত মানসিকতা। সর্বত্রই ক্ষমতাধর ওপরওয়ালার সামনে গোলামীভাব। অফিসে উর্দ্ধতন বস যেন জান মালের মালিক, অধস্তনরা অহর্নিশ ‘জো হুকুম জাঁহাপনা!’ রাজনীতিতে নেতা নেত্রীরা মোঘলে আজম সম্রাট সম্রাজ্ঞী, বাকিরা সবাই হুকুমের দাস।
‘তৃতীয় শক্তি’ ‘অপশক্তি’ ‘কালো ঘোড়া’: ইলিয়াস আলী দাবার গুটি!
- Monday, 30 April 2012 19:41
সাঈদ তারেক
শেষ পর্যন্ত সরকার হার্ড লাইনের পথই ধরেছে। সারা জাতি যেখানে আশা করে বসে আছে ইলিয়াস ফিরে আসবেন, সেদিকে না গিয়ে বিএনপির ওপর সর্বাত্মক ক্রাকডাউন করেছে সরকার। মীর্জা ফখরুলসহ প্রথম সাঁড়ির নেতাদের বিরুদ্ধে মামলা, তাকে ধরতে বাসায় অভিযান, রুহুল কবির রিজভি গ্রেফতার, রতন আটক, অন্যদের বাসায় বাসায় হানা- এখন পর্যন্ত ইলিয়াস উদ্ধারের দাবীতে আন্দোলনের এগুলোই হচ্ছে নীট প্রাপ্তি। এখনও ষ্পষ্ট নয় কোন লক্ষ্যে এই ক্রাকডাউন। পরিস্থিতি সামাল দিতে না আরও উষ্কে দিতে। হিলারীর সফরের আগ দিয়ে বিরোধী দলের ওপর এই সাঁড়াশী অভিযান বিষ্ময়করই বৈকি!
ইলিয়াসও কি চিরতরে গায়েব হয়ে যাবেন !
- Monday, 23 April 2012 16:48
সাঈদ তারেক
সুরঞ্জিত বাবুর কালো বিড়াল নিয়ে ঝড় থামতে না থামতেই ইলিয়াস গুমের ঘটনা রাজনীতিতে একেবারে ঘুর্ণিঝড় হয়ে এসেছে। এমন ঝড়- বিরোধী দল পরপর তিনদিন হরতাল ডেকে দিয়েছে। আজ ছয় দিন হতে চললো নিখোঁজ ইলিয়াস আলী আর তার ড্রাইভারের কোন হদিস নাই। কোথায় হাওয়া হয়ে গেল জলজ্যান্ত দু’টি মানুষ! রাজপথ থেকে রাতের আঁধারে গায়েব। কারা নিয়ে গেল কোথায় নিয়ে গেল, লোকদু’টো বেঁচে আছে না মরে গেছে কেউই বলতে পারছে না। এমন করিৎকর্মা আমাদের পুলিশ দল এমন চৌকষ আমাদের গোয়েন্দা দল এমন র্যাপিড আমাদের র্যাব দল, সবাই ভেড়া বনে গেছে!
অথ: কালো বিড়াল সমাচার-!
- Monday, 16 April 2012 19:32
সাঈদ তারেক
শুটকির হাটে চৌকিদার হয়ে গেছিলেন বিড়াল খুঁজতে, দেখা গেল সেই কালো বিড়ালটা চৌকিদার নিজেই! নাটক গল্প লিখি, হঠাৎ করে মনে হলো-, মজার একটা প্লট তো!
না, সুরঞ্জিত বাবুর ভাগ্য বিপর্যয়ে উল্লসিত হয়ে আজ এমন কথা বলছিনা। কেউ বিপদে পড়লে কারও সর্বনাশ হয়ে গেলে আমি কখনই আনন্দিত বা উৎফুল্ল হতে পারি না। এই বয়সে এসে সুরঞ্জিত দা’র এমন শোচনীয় পরিনতিতে আমি ব্যাথিত। তবে গত তিন বছরে তার বিভিন্ন কথা মন্তব্যগুলো বেশ মনে পড়ছে।
র্যাব পুলিশ থেকে ডিফেন্সের লোকজন সড়িয়ে আনুন
- Monday, 09 April 2012 18:19
সাঈদ তারেক
জানি কেউ কেউ ভ্রু কুঁচকাবেন। বলবেন আপনার সাহস তো কম নয়! পুরো দেশই যেখানে একটা লুটপাটের ভাগাড়-, যে সমাজে সবাই যেভাবে পারছে শুধু দুই হাতে লুটে চলেছে, সেখানে কাউকে বলছেন টাকার খনির দখল ছেড়ে দিতে! বললেই তারা চলে আসবে! কিন্তু বাস্তব অবস্থা যা দাঁড়িয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর মান মর্যাদা ধরে রাখতে, যত কঠিনই হোক কাজটা করা এখন অতি আবশ্যক হয়ে উঠেছে।






